✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা চালু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ১৪:৪১:৩৪ |
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী চ্যাটের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। শুধু সাধারণ থিম নয়, চাইলে চ্যাটের ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে এই আপডেটের ফলে।

সহজ ও দ্রুত পছন্দের থিম খুঁজে পাওয়ার সুবিধার্থে নতুন ডিজাইনগুলোকে মোট পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। এগুলো হলো- ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারড বিভাগে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিমগুলো। প্রকৃতির সৌন্দর্য পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর যাদের অ্যানিমেটেড ওয়ালপেপার পছন্দ, তারা বেছে নিতে পারবেন লাইভ বিভাগ।

মিনিমাল বিভাগটি মূলত সাদামাটা ডিজাইনের অনুরাগীদের জন্য। এখানে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপের নিজস্ব ও চিরচেনা ডুডল নকশার ওয়ালপেপারগুলো স্থান পেয়েছে ডুডল বিভাগে।

এদিকে কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, তা ব্যবহারকারীরা থাম্বনেইলের ওপরের ডান দিকে থাকা ছোট ‘লাইভ’ চিহ্ন দেখেই সহজে বুঝতে পারবেন। এমনকি ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও সেখানে একই চিহ্ন দেখা যাবে।

উল্লেখ্য, গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এই থিম গ্যালারি চালুর ইঙ্গিত দিয়েছিল নাইনটুফাইভম্যাক। বর্তমানে ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। তাই অ্যাপ আপডেট করার পরও সবাই একসঙ্গে নতুন সুবিধাটি নাও পেতে পারেন। সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..