✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পাইলটের বেশে তৌসিফ, রহস্য কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১৪:০২:২৪ |
পরনে সাদা শার্ট, গলায় নীল টাই, মাথায় ক্যাপ, কাঁধে ও বুকে পাইলটের অফিশিয়াল ব্যাজ এবং চোখে কালো চশমা; ঠিক এভাবেই বিমানের পাশে দাঁড়িয়ে পেশাদার একজন পাইলটের সাজে ধরা দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ছবিটি প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে দেখা গেল ভক্তদের মাঝে কৌতূহল। প্রশ্ন, অভিনেতার এমন লুকের রহস্য কী?  

মূলত জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’-র পাইলটের চরিত্রের প্রয়োজনেই এই কস্টিউম ও সাজ নিয়েছেন তৌসিফ। অবশ্য তাকে দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো নাটকের চরিত্রের রূপায়ণ। 

সম্প্রতি নিজের ফেসবুকে পাইলটের লুকের একটি ছবি পোস্ট করেন তৌসিফ। ছবির ব্যাকগ্রাউন্ডে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে তৌসিফ লেখেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং।’


অভিনেতার এই পোস্ট মুহূর্তেই কৌতূহল তৈরি করে তার ভক্তদের মাঝে। বয়ে যায় তার নতুন এই অবতারের প্রশংসার বন্যা। ভক্তদের একাংশ মজা করে প্রশ্ন তুলেছেন, ‘ভাই চাকরি পাইলেন নাকি?’ আবার কেউ আবদার করে লিখেছেন, ‘ক্যাপ্টেন ভাই আপনার বিমানে কি একটি চড়ানো যাবে?’।

উল্লেখ্য, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছিলেন, এটি মূলত বহু চরিত্রের সমান্তরাল গল্প নিয়ে এগোবে, যেখানে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোম্যান্স ও ড্রামা ঘরানার এই প্রোজেক্টে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন তিন লাক্স তারকা বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম ও নাযা নাওয়ার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রেজওয়ানসহ আরও অনেকে। 

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..