✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রাশমিকার পছন্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১৪:৫৯:৩৫ |

বর্তমান সময়ে বলিউডে দর্শক ক্রেজের দৌড়ে শীর্ষে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দর্শক ভালোবাসায় ধন্য এ অভিনেত্রীর নানা বিষয়ে পছন্দের ক্ষেত্রে রয়েছে স্বাতন্ত্র্যবোধ। যেমন ফ্যাশনের ক্ষেত্রেও আরামকে গুরুত্ব দেন রাশমিকা।

ক্রপড টি-শার্ট, ঢিলেঢালা কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের সঙ্গে ক্যাপ ও কম গয়না এ ধরনের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিশেষ করে প্রতিদিনের পোশাকে এমন কিছু পরতে পছন্দ করেন, যেন সহজে চলাফেরা করা যায়। 

রাশমিকা বলেন, ‘আপনি যদি আমার বিমানবন্দরের পোশাকের ছবি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমি স্বাভাবিকভাবেই সহজ ও সাদামাটা সাজ, আরামদায়ক কো-অর্ড সেট, ওভারসাইজড টি-শার্ট এবং সহজে চলাফেরা করা যায় এমন পোশাক বেশি পছন্দ করি।’ 

তার মতে, পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে। এ ছাড়া ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে কিছু সহজ অভ্যাস মেনে চলেন এ অভিনেত্রী। তার কাছে ফিটনেস মানে কেবল দেখতে ভালো লাগা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া। 

তিনি সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার ও পর্যাপ্ত ঘুম-এ বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..