✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১৩:৪৯:২৭ |

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি ইকোনমিক জোনের অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সিটি ইকোনোমিক জোনের অটো রাইস মিলে এ ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন উপজেলার তালতলা এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির মিয়া (২৫) ও হামিদ প্রদানের ছেলে মোজাম্মেল হক (৪৫)। 

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি ইকোনমিক জোনের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ করে অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সাব্বির মিয়া ও মোজাম্মেল হক দগ্ধ হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। 

দগ্ধ মোজাম্মেল হকের স্ত্রী আমেনা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল হকের শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে। একই অবস্থা সাব্বিরেরও। 

তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলেও মিল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..