✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১১:৩০:২৩ |

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৪ জানুয়ারি হতে পারে বলে জানিয়েছে রুয়েট প্রশাসন।  

শনিবার দুপুরে ভর্তি পরীক্ষার পরিচালন কমিটির (স্টিয়ারিং কমিটি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান জানিয়েছেন।
 
তিনি জানান, নির্বাচনী পরীক্ষা সম্পূর্ণ বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একই তারিখে ও সময়ে রুয়েটের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা কে কোন কেন্দ্রে পরীক্ষা দেবেন তা ভর্তির আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন সম্পূর্ণ আগের মতো অনলাইনে রুয়েটের নির্ধারিত ওয়েব সাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..