✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ক্যারিয়ারের শুরুর সেই কঠিন অভিজ্ঞতা জানালেন বলিউড অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ০০:৪৯:০৫ |

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল দিয়া মির্জাকে। সেই অভিজ্ঞতাগুলোই পরবর্তীতে তার শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করেন অভিনেত্রী। সম্প্রতি ২০০৪ সালের সিনেমা ‘তুমসা নেহি দেখা’-এর একটি গানের শুটিংয়ের স্মৃতি শেয়ার করেছেন তিনি।

ইমরান হাশমির সঙ্গে অভিনীত ‘তুমসা নেহি দেখা’ ছবির ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানটির শুটিংয়ে দিয়াকে স্বল্প পোশাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সেটে প্রায় একশো বা তারও বেশি পুরুষ উপস্থিত ছিলেন। তাদের সামনে এমন পোশাকে শুটিং করা তার জন্য ছিল বড় ধরনের চ্যালেঞ্জ।

তবে ঘটনাটিকে শুধু অস্বস্তিকর বা নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখেন না দিয়া। তার মতে, ওই শুটিং তাকে নিজের শরীর সম্পর্কে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছিল। একই সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে নিজের কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেও অভিজ্ঞতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দিয়ার ভাষায়, সেই অভিজ্ঞতা তাকে এমনভাবে মুক্ত করেছিল, যা তিনি আগে কল্পনাও করতে পারেননি।

হায়দরাবাদের একটি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা দিয়া মির্জা ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। অল্প বয়সেই অভিনয়জগতে পা রাখলেও ক্যারিয়ারের শুরুর পথটা সবসময় সহজ ছিল না।

অভিনেত্রী জানিয়েছেন, সে সময় নিজের শরীর নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না তিনি। পরিবার ও সামাজিক পরিবেশ থেকে পাওয়া বিভিন্ন ধারণা এবং নিজের সম্পর্কে তৈরি কিছু পূর্বধারণাও তার মধ্যে কাজ করত।

‘তুমসা নেহি দেখা’-এর ওই গানের শুটিংয়ের সময় সেই মানসিক বাধাগুলোর মুখোমুখি হতে হয় তাকে। সেটে বিপুলসংখ্যক পুরুষের উপস্থিতির মধ্যে স্বল্প পোশাকে নাচের দৃশ্য ধারণ করা দিয়ার জন্য সহজ ছিল না। তবে পুরো শুটিং প্রক্রিয়ায় নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরির জন্য কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট ও পুরো টিমকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..