✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে যুবক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ১৯:২০:১৫ |

গাজীপুরের কাপাসিয়ায় গরুর ঘাস কাটা ও জমি নিয়ে বিবাদের জের ধরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিলয় সরকার নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার সাড়ে ১১টার দিকে উপজেলার পাবুর দক্ষিণ পাড়া বলখেলা বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত নিলয় সরকার ওই এলাকার মনির সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঘাস কাটা নিয়ে চাচাতো ভাই রাসেলের সঙ্গে নিলয়ের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। বিবাদের জেরে বাজার থেকে ফেরার পথে নিলয়ের ওপর ওঁৎ পেতে রাসেল হামলা চালান। একপর্যায়ে স্থানীয় আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা রাস্তায় পৌঁছানো মাত্রই নিলয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত কোপ দেন রাসেল। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..