✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিশেষ অনুভূতির কথা জানালেন সামান্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ০১:১১:০৬ |

ভারতের দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে এখন নতুন এক অধ্যায়। মাতৃত্বের অনুভূতিতে বদলে গেছে তার প্রতিদিনের জীবনযাপন। মাতৃত্বের এই বিশেষ অধ্যায়টি দারুণভাবে উপভোগ করছেন তিনি। পাশাপাশি নিজের শরীর ও মনের যত্নেও বেশ সচেতন সামান্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীরচর্চার কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সামান্থা। সেখানে কখনো মনোযোগ দিয়ে ব্যায়াম করতে দেখা গেছে তাকে, আবার কখনো ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। মজার ছলে তিনি জানিয়েছেন, এখন এমন অনেক দিনও যাচ্ছে, যেদিন শরীরচর্চার বড় একটি অংশই কেটে যাচ্ছে মেঝেতে শুয়ে বিশ্রাম নিয়ে।

শুধু ছবি-ভিডিও প্রকাশ করেই থেমে থাকেননি সামান্থা। মাতৃত্বের এই সময়ে নিজের উপলব্ধির কথাও জানিয়েছেন তিনি। একটি ছবির সঙ্গে দেওয়া বার্তায় অভিনেত্রী বলেছেন, এখন তিনি নিজের শরীরের কথাও মন দিয়ে শুনতে শিখেছেন।

তবে নিজের শরীরচর্চার ছবি দেখে অন্য কেউ যেন একইভাবে ব্যায়াম শুরু না করেন, সে বিষয়েও সতর্ক করেছেন সামান্থা। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের শরীরচর্চার অভ্যাসের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়েই এই সময়েও ব্যায়াম করছেন। তার প্রশিক্ষকও গর্ভবতী নারীদের শরীরচর্চা করানোর বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত।

সামান্থার মতে, প্রতিটি নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা এক রকম নয়। কারও জন্য যে ধরনের ব্যায়াম নিরাপদ, অন্যের ক্ষেত্রে সেটি ঝুঁকিপূর্ণও হতে পারে। তাই তার প্রকাশ করা ছবি বা ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে শরীরচর্চা শুরু না করার আহ্বান জানিয়েছেন তিনি। গর্ভাবস্থায় ব্যায়াম করার আগে অবশ্যই চিকিৎসক ও প্রশিক্ষিত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর জোর দিয়েছেন অভিনেত্রী।

এর আগে স্বামী রাজের সঙ্গে একান্ত সময় কাটানোর বেশ কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সামান্থা। ‘বেবিমুন’-এর সেই স্মৃতিগুলো ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..