✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বরযাত্রী আসার আগেই বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেট, বন্ধ হলো বাল্যবিবাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ০১:০৮:৫৩ |

নেত্রকোনার দুর্গাপুরে ১৪ বছর ৩ মাস বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেয় প্রশাসন। পরে যাচাই-বাছাইয়ে বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত হন তারা। পরে বিয়ে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কনের বাড়িতে বিয়ের সব আয়োজনই ছিল। প্রতিবেশী ও অতিথিদের খাবারের আয়োজন করা হয়। শুধু অপেক্ষা ছিলো বরযাত্রীর। তবে বাল্যবিবাহের খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয়টির তথ্য পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..