✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আজ স্বর্ণ বিক্রি হবে যে দামে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ০১:৫৩:১৪ |
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম (ভ্যাটসহ) ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে এ দাম কার্যকর হয়েছে। নতুন করে আর দাম পরিবর্তন না হওয়ায় আজ (২৭ আগস্ট) এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

এর আগে ২২ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল। তারও আগে ২০ আগস্ট দাম বাড়ানো হয়। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..