✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ

প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১৫:১৪:২০ |
টাঙ্গাইলের নাগরপুরে এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র‌্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ও ঘটনায় জড়িত আসামিরা পূর্বপরিচিত। গত ১ আগস্ট সন্ধ্যায় আলমগীর ফকিরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই নারী রওনা দেন। পথিমধ্যে একটি নির্জন এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মামলা হওয়ার পর আলমগীর ফকির আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।

গ্রেপ্তার আলমগীর ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..