✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ১১:৩১:০২ |

ঢাকা জেলার কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য আজ বেলা ১১টা থেকে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, গ্রাহকরাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ বন্ধ থাকবে।এ ছাড়া এসব স্থানের আশাপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..