✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ১৪:০৩:৫৭ |

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যাবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর ভাষ্য, সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আমিনুল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার রবি বেপারীর ছেলে। তিনি যাত্রাবাড়ী মাছের আড়তের পেছনে বড় মাদ্রাসা এলাকায় কুতুব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় মাছ বিক্রেতা। 

আহত আমিনুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা নান্নু মিয়া জানান, সকালে মাছ কিনতে যাওয়ার পথে ২/৩ জন ছিনতাইকারী আমিনুলের পথরোধ করে এবং তাকে কুপিয়ে তার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল নিয়ে যায়। তার কাছে ২৮ থেকে ৩০ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত আমিনুল ইসলামকে জরুরি বিভাগে চিকিৎসাীন রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..