✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাপ্পার নতুন গান ‘গলে যাওয়া সময়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ১৩:৫৩:১৭ |

বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’। গানটির কথা, সুর ও সংগীতের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন বাপ্পা। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

শনিবার রাতে প্রকাশ পেয়েছে গানটির গানচিত্র। সময় ও জীবনের নানা অনুভূতি উঠে এসেছে বাপ্পার লেখা গানে।

‘হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া, ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া’ এমন কথায় সময়ের চলে যাওয়া ও অতীতে ফিরে না আসার অনুভূতি তুলে ধরেছেন বাপ্পা।

সম্প্রতি নিজের কথায় গান করছেন বাপ্পা। তিনি জানান, ক্যারিয়ারের পুরোটা সময়ে অনেক গীতিকবির সঙ্গে কাজ করেছেন। তবে নিজের ভাবনাগুলোও প্রকাশ করার তাগিদ থেকেই এখন নিজেই গান লিখছেন।

মাসুদ হাসান উজ্জ্বল সাধারণত মিউজিক ভিডিও নির্মাণ করেন না। তবে বাপ্পার গানটি শুনে মুগ্ধ হয়ে এবার এর ভিডিও নির্মাণ করেছেন তিনি।

এর আগে মাস খানেক আগে নিজের কথা ও সুরে ‘বুড়ো নাবিকের গল্প’ গানটি প্রকাশ করেছিলেন বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..