✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ১১:৪৮:৩৬ |

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..