✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১১:০৪:৪৯ |
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জননায়গন’। এটি বিজয়ের শেষ সিনেমা।

এ কারণেই এটি দেখার জন্য মুখিয়ে ছিলেন তার ভক্ত-অনুরাগীরা। গত ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল।

কিন্তু নানা জটিলতার কারণে থমকে যায় মুক্তি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দীর্ঘ ৭ মাস অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘জননায়গন’ সিনেমা মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এনডিটিভি পাঁচে ৩ রেটিং দিয়েছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা হওয়ায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও নানা আলোচনা চলছে।



বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সিনেমার জন্য ২২০-২৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮০-৩৫০ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন বিজয়।

পরিচালক এইচ. বিনোথ সিনেমাটি পরিচালনার জন্য ২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন। অন্যদিকে, ‘লিও’ ও ‘জেলার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির জন্য ১৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।

‘জননায়গন’ সিনেমার নায়িকা পূজা হেগড়ে ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তিনি পেয়েছেন ৫-১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬-১২ কোটি টাকা)। 

ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা), প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) এবং নারাইন ২ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে ভিন্ন প্রতিবেদনে মামিতা বাইজুর পারিশ্রমিক ৬০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব পারিশ্রমিকের কোনো তথ্যই সিনেমাটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..