✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

৯৭ মিনিটেই জানা যাবে ‌‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসাকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৪:১৭:৫০ |

কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক-এর থাই সদস্য লালিসা মনোবান, যিনি বিশ্বজুড়ে ‘লিসা’ নামেই পরিচিত, তাকে নিয়ে নির্মিত প্রথম একক পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

‘অলওয়েজ লালিসা’ শিরোনামের এই তথ্যচিত্রের প্রিমিয়ার হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ, যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত। পরিচালক সু কিম নির্মিত ৯৭ মিনিটের এই তথ্যচিত্রে লিসার ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং বিশ্বতারকায় পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্রে দেখানো হবে, কীভাবে থাইল্যান্ডের এক সাধারণ কিশোরী নিজের স্বপ্নকে অনুসরণ করতে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। এরপর ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে ধীরে ধীরে বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীত তারকায় পরিণত হন তিনি।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘অলওয়েজ লালিসা’ শুধু একজন শিল্পীর সাফল্যের গল্প নয়; বরং তার জীবনের অজানা অধ্যায়, সংগ্রাম, স্বপ্নপূরণ এবং বিশ্বমঞ্চে পৌঁছে যাওয়ার আবেগঘন যাত্রাও এতে তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..