✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

কামরাঙ্গীরচরে সহকর্মীর ঘুসিতে নির্মাণশ্রমিকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৪:০৮:৫৮ |
রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাহাদীনগর এলাকার রব টাওয়ার-সংলগ্ন ১৮ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ ভাগাভাগিকে কেন্দ্র করে সহকর্মীদের মারধরের ঘটনায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ভবনটির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. শাকিবকে (৩৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিবের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার ভাটিরটেক এলাকায়। তার বাবার নাম মো. সাইফুল ইসলাম। তিনি পেশায় নির্মাণশ্রমিক এবং ওই ভবনের শ্রমিক সরদার ছিলেন। কাজের সুবিধার্থে তিনি কামরাঙ্গীরচরের মাহাদীনগরের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

হাসপাতালে শাকিবকে নিয়ে আসা সহকর্মী মুনছুর আলী জানান, তারা সবাই ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে ভবনের তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কাজের বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। পরে তাদের মধ্যে মারামারি বেঁধে গেলে শাকিব পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। এ সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে তার শরীরে ঘুসি লাগে। পরে জোরে ধাক্কা খেয়ে তিনি মেঝেতে জমে থাকা বালুর ওপর পড়ে মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুক যুগান্তরকে জানান, কাজ ভাগাভাগি নিয়ে দুই শ্রমিকের সঙ্গে মৃত শাকিবের কথাকাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটে। এতে শাকিব গুরুতর আহত হন। পরে অভিযুক্ত দুই শ্রমিকই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..