✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১১:৪৮:০৮ |

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ১০৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে  ০১টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি মাইক্রোবাস, ১টি কার্টার, ১টি চাকু, ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..