সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ত্বক টানটান রাখতে কোলাজেন মাস্ক কতটা কার্যকর?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ২০:১২:১৩ |
কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সেলেব্রেটি—অধিকাংশরা ত্বকে কোলাজেন মাস্ক ব্যবহার করেন। রূপবিশেষজ্ঞরাও এই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। এই কোলাজেন মাস্ক সত্যিই কি ভালো?  

কোলাজেন কী? 
কোলাজেন হলো শরীরে স্বাভাবিকভাবে তৈরি হওয়া একটি প্রোটিন, যা ত্বকের দৃঢ়তা, ইলাস্টিসিটি এবং মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে শরীরে কোলাজেনের পরিমাণ কমতে থাকে। এর ফলেই ত্বকে বলিরেখা, শুষ্কভাব দেখা দিতে পারে। 

কোলাজেন মাস্ক কী কাজ করে? 
কোলাজেন মাস্ক মূলত ত্বকে আর্দ্রতা জোগাতে এবং সাময়িক ভাবে ত্বককে সতেজ ও কোমল করতে সাহায্য করে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে এই ধরনের শিট মাস্ক ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বাড়ে। তবে শুধুমাত্র মাস্ক ব্যবহার করলেই ত্বকের কোলাজেনের ঘাটতি পূরণ হয়, এমন ধারণা সঠিক নয়। 

কোলাজেন মাস্ক ব্যবহারের আগে 
কোলাজেন মাস্ক ব্যবহারের আগে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন। এরপর মাস্কটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। নির্দিষ্ট সময়ের বেশি মাস্ক মুখে রাখা উচিত নয়। মাস্ক খুলে ফেলার পর অবশিষ্ট সিরাম হালকা হাতে মাসাজ করুন। এরপর ময়েশ্চারাইজার মাখতে পারেন।

সতর্কতা 
যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল বা অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের কোলাজেন মাস্ক ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। ত্বকে জ্বালাভাব, চুলকানি বা র্যা শ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। 

মনে রাখবেন, সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য শুধু কোলাজেন মাস্কের উপর নির্ভর করলেই হবে না। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার এবং সঠিক স্কিনকেয়ার রুটিনও সমান গুরুত্বপূর্ণ। 

সূত্র: এই সময়

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..