সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কনটেন্ট ক্রিয়েশনে মনিটর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৯:৫৩:১৭ |
সব ধরনের ডিজিটাল কাজের আউটপুট সম্পাদনা করতে ও দেখতে সবচেয়ে জরুরি ডিভাইস হলো মনিটর। কনটেন্ট ক্রিয়েটর থেকে ডিজাইনার– সবার কাছে এর গুরুর অনেক। ভালো মানের মনিটর কনটেন্টের প্রকৃত দৃশ্যায়ন করে দর্শনার্থীর সামনে। বাংলাদেশে নতুন মডেলের আটটি মনিটর উন্মোচন করা হয়েছে। অফিস, পড়াশোনা বা মাল্টিমিডিয়ার জন্য কাজ করবে এল২৪-৪সি, এল২৪ডি-৪সি ও এল২৭-৪সি মডেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও এক মিলিসেকেন্ড রেসপন্স টাইম। বড় স্ক্রিনের প্রয়োজন পূরণ করবে ৩১.৫ ইঞ্চির ডি৩২-৪০ মডেল।

কনটেন্ট ক্রিয়েটর ও গেমারদের চাহিদা পূরণ করবে লিজিয়ন সিরিজ। গেমিং জগতে যারা দুরন্ত, তাদের কথা বিবেচনা করে এসেছে লিজিয়ন সিরিজের চারটি মনিটর। নির্মাতারা বলছেন, ফুল এইচডি রেজল্যুশনের লিজিয়ন সিরিজের ২৪-১০ ও ২৭-১০ মডেল দুটিতে পাওয়া যাবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, সঙ্গে ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। 

ফলে গেমের নিখুঁত নড়াচড়া চোখ এড়িয়ে যাবে না। গতির সঙ্গে রেজল্যুশন দেবে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ কিংবা লিজিয়ন ২৭কিউডি-১০, যেখানে ২৪০ হার্টজ গতি পরও রঙের তারতম্য হবে না। ফ্ল্যাগশিপ মডেল ২৭কিউডি-১০ মডেলে বাড়তি সংযোজন হিসেবে রয়েছে দ্রুতগতির টাইপ-সি পোর্ট। সিরিজের সব মনিটরেই রয়েছে পূর্ণাঙ্গ অর্গানমিক স্ট্যান্ড– কাত করা, ঘোরানো বা উচ্চতা ঠিক করার সুবিধা পাওয়া যাবে। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা গেম খেললেও শরীরে চাপ না পড়ে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন বলেন, কনটেন্ট ক্রিয়েটর, গেমার ও করপোরেট জগতের কাজের চাহিদা পূরণ করবে এসব মনিটর। আগ্রহীরা গ্রে-মার্কেট এড়িয়ে অনুমোদিত চ্যানেল থেকেই প্রকৃত গ্যাজেট কিনলে তবেই মিলবে তিন বছরের বিক্রয়োত্তর পরিষেবা।

সবকটি মনিটরে থাকছে তিন বছরের অফিসিয়াল পার্টস ও পরিষেবা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..