✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

বৃষ্টির দিনে হঠাৎ মন খারাপ? জেনে নিন অবসাদ কাটানোর উপায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১২, | ১৫:৪৫:৪৮ |
কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছে। আকাশে কালো মেঘ। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর। বৃষ্টি দেখতে দেখতে কারও কারও হঠাৎ করেই মনখারাপ হয়ে যায়। মনে হয়, কিছুই ভালো লাগছে না। কেন এমন হয়? কীভাবে কাটানো যায় এই অবসাদ?

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার সঙ্গে মানসিক পরিস্থিতির সম্পর্ক রয়েছে। রৌদ্রোজ্জ্বল দিন প্রত্যেকের মনে ইতিবাচকতা জোগায়। আর মেঘলা, বাদলা দিন বয়ে আনে খানিকটা নেতিবাচক। সে কারণে এই সময় কারও কারও মন খারাপ হয়। নিজের ব্যর্থতা নিয়ে ভাবতে থাকেন। আবার কেউ কেউ প্রচণ্ড অবসাদ অনুভব করেন। 

কেন এমন হয়?
বিশেষজ্ঞরা বলছেন, উজ্জ্বল রোদের অভাবে শরীরে সেরোটোনিন, মেলাটোনিন হরমোন নিঃসরণের তারতম্য ঘটে। এর ফলে কেউ কেউ অবসাদে ভোগেন।আবার কেউ কেউ অবচেতনে বর্ষার বৃষ্টি দেখে নানা রকম আশঙ্কার কথা ভাবেন। বৃষ্টির কারণে আপনি হয়তো বাইরে যেতে পারছেন না। বাড়িতেই বসে রয়েছেন। এ কারণে বিরক্তি থেকেও অবসাদ ঘিরে ধরে কাউকে।

অবসাদ কাটাবেন যেভাবে
ঘন মেঘ আর বৃষ্টির কারণে ঘরও হয়তো অন্ধকার হয়ে থাকে। তাই ঘরে থাকাকালীন উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখুন। এতে আপনার অবসাদ কিছুটা হলেও দূর হবে।
মানসিক পরিস্থিতি ভালো করতে শরীরচর্চা করুন। জিমে যেতে না পারলে বাড়িতে বসেই শরীরচর্চা করতে পারেন।
নিজেকে ব্যস্ত রাখুন। গান শুনতে পারেন। কিংবা গল্পের বই পড়তে পারেন। এতে অবসাদ দূরে থাকবে। 
বৃষ্টির দিনে অনেকেই ঘুম ঘুম ভাব অনুভব করেন। তাই এ সময় পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন। এই সময়ে বেশি করে ঘুমোন।
অবসাদ নিয়ে দিনের পর দিন কাটালে সমস্যা আরও বাড়তে পারে। দীর্ঘদিন একই রকম লাগলে মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন। সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..