সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইতালিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:৩৪:৩৭ |

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গিয়েছিলেন মাদারীপুরের সোহান সরদার (২৫)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ। মাত্র তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে করা এই প্রবাসীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।

নিহত সোহান সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি গ্রামের বাসিন্দা।

পরিবার ও প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ইতালির তুরিন শহরে স্কুটি নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সোহান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তুরিনের একটি হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

স্বজনরা জানান, মাত্র তিন মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে পারিবারিকভাবে তার বিয়ে হয়। নবদম্পতির সংসার শুরু হওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান সোহান। 

জানা গেছে, ২০২২ সালে লিবিয়া হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছান সোহান। পরে ইতালিতে বসবাস শুরু করেন। সেখানে তার আশ্রয় আবেদন (অ্যাসাইলাম) প্রক্রিয়াধীন ছিল।

এদিকে সোহানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতারা যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ‘ইতালিতে মাদারীপুরের এক প্রবাসীর মৃত্যুর বিষয়টি জেনেছি। তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..