সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রাথমিকে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১৩:৪৬:৪৩ |
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

তিনি বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কর্মপরিবেশ আরও উন্নত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

ববি হাজ্জাজ আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষার মানের বৈষম্য কমিয়ে সবার জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া বর্তমান শিক্ষা কাঠামোকে আরও সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লিখন দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও যুগোপযোগী হয়ে উঠবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..