✕

সর্বশেষ :
হুতির হামলায় সৌদির ফ্লাইটে ব্যাঘাত, বিড়ম্বনায় পবিত্র ওমরাহ যাত্রীরা শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? সন্তান হারিয়ে দুঃসহ স্মৃতি নিয়ে কক্সবাজার ছাড়লো নিউজিল্যান্ডের পরিবার খাদ্য মন্ত্রণালয়ের ৬৬৫৩ শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের মডেল নিয়ে অসন্তোষ ওয়েস্ট ইন্ডিজের জিএসএফে অংশ নিতে ঢাকা ছাড়লো সেনাবাহিনীর অগ্রবর্তী দল সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প বেনাপোল স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ইতালিতে একই পরিবারের ৩ জনকে হত্যা, বাড়িতে শোকের মাতম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৪:২১:৫৫ |
ইতালির রাজধানী রোমে স্ত্রী সন্তানসহ নিহত কামাল উদ্দিনের নোয়াখালীর বাড়িতে চলছে শোকের মাতম।

শনিবার (২৭ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় নিহত কামালের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা গেছে।

গতকাল শুক্রবার ইতালির স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু (৩৮), মেয়ে আরিশা (৫)। একই ঘটনায় কামালের ছেলে অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন।

ইতালীর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহতকে হাসপাতালে ভর্তি করেছে। অয়ন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম বলেন, 'আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি এ হত্যাকাণ্ডের তদন্ত পূর্বক সঠিক বিচার ও দোষীদের ফাঁসি চাই।'

ইতালির সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে।

রোম পুলিশের বিশেষ শাখা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি প্রশাসন।

হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..