✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৩:২৩:৪৬ |

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী সায়নী ঘোষের মাথা কেটে আনলে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের সেকান্দরাবাদের বিজেপি নেতা ও পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত এই ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। 

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রদীপ দীক্ষিত বলেন, ‘আমি এ ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু দুষ্কৃতকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি বিকৃত ও কারসাজি করেছে।’

এর আগে, সমাবেশ চলাকালে ধারণ করা একটি ভিডিওতে প্রদীপ দীক্ষিতকে বলতে শোনা যায়, যে ব্যক্তি সায়নী ঘোষের কাটা মাথা এনে দিতে পারবে, তাকে তিনি নিজের পক্ষ থেকে এক কোটি রুপি পুরস্কার দেবেন। ভিডিওটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক শুরু হয়।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজের বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। তিনি দাবি করেন, রবিবারের সমাবেশে তিনি অংশ নিয়েছিলেন ঠিকই, তবে এই বক্তব্য তার নয়।

তথ্যসূত্র : এনডিটিভি ও দ্য টেলিগ্রাফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..