✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দক্ষিণ স্পেনে গোলাগুলিতে নিহত ২, গ্রেফতার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৯, | ১৩:৫১:৫৬ |

দক্ষিণ স্পেনের শহর এল এহিদোতে গোলাগুলির ঘটনায় অন্তত দুই জন নিহত হয়েছেন। এ ছাড়াও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পুলিশ জানিয়েছে, রাতের বেলায় এই ঘটনা ঘটে এবং সন্দেহভাজন একজনকে ইতোমধ্যেই গ্রেফতার  করা হয়েছে। স্পেনের সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, নিহত দু’জনই সন্দেহভাজন বন্দুকধারীর আত্মীয় ছিলেন। তবে ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

একইদিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারের মসজিদেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন দুই বন্দুকধারীরও। সূত্র: বিবিসি, রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..