✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ১৮:৩৬:৪৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে। খবর এএফপি।

বুধবার (১৩ মে) ট্রাম্প একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে এই উস্কানিমূলক পোস্টটি প্রকাশিত হয়। 

এর একদিন আগে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা ‘কখনোই’ চিন্তা করেনি। এমনকি গত জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পরও নয়।  তারা মার্কিন হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নিতে রাজি নয়।

এর আগে, গত সোমবার ট্রাম্প ফক্স নিউজকে জানান, তিনি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত করার কথা চিন্তাভাবনা করছেন। 

ট্রাম্প দাবি করেন, কয়েক মাস ধরেই তিনি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় আসার পর, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। আর এর অংশ হিসেবে ভেনেজুয়েলার খনি ও তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য, বিশেষ করে মার্কিন কোম্পানির জন্য আবারও খুলে দেওয়া হয়েছে।

দেশটির বিরোধী দল নির্বাচনের দাবি জানিয়েছে আসছে।  তবে গত ১ মে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ জানান, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। নির্বাচন ‘কোনো এক সময়ে’ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..