✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকার পরিধি বাড়াল আইআরজিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ২২:১০:২১ |

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকার পরিধি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ আকবরজাদেহ।

ইরানি টেলিভিশনকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগে এই এলাকার ব্যাপ্তি ২০ থেকে ৩০ মাইল ছিল। এখন তা বাড়িয়ে ২০০ থেকে ৩০০ মাইল, অর্থাৎ প্রায় ৫০০ কিলোমিটার করা হয়েছে।

তার মতে, জাসিক ও সিরির উপকূল থেকে তুনব-ই-বুজুর্গ দ্বীপের বাইরের এলাকা পর্যন্ত অঞ্চলকে এখন কৌশলগত অঞ্চল হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ, হরমুজ প্রণালি এখন গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রমের অঞ্চলে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন যুদ্ধজাহাজ ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছিল, যেটিকে সশস্ত্র বাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।

মোহাম্মদ আকবরজাদেহর দাবি, উসকানিমূলক আচরণের পর ইরানি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর ওই জাহাজটি সঙ্গে সঙ্গে পথ পরিবর্তন করে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..