✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ৬৯ জনের প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:১৭:৩৬ |

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৬৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় খনিজসমৃদ্ধ এলাকায় অসংখ্য খনির নিয়ন্ত্রণ নিয়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। 

বার্তা সংস্থা এএফপি দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় কঙ্গো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিন দশকেরও বেশি সময় ধরে। বিশেষ করে খনিজ ও স্বর্ণখনির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে এসব গোষ্ঠীর মধ্যে।

উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী স্বর্ণসমৃদ্ধ ইতুরি প্রদেশে হেমা ও লেন্দু—এই দুই জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সহিংস বিরোধ চলছে। স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, লেন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি করা ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো’ (কোডেকো) জোটভুক্ত সশস্ত্র সদস্যরা গত ২৮ এপ্রিল কয়েকটি গ্রামে হামলা চালায়। এর আগে হেমা সম্প্রদায়ের পক্ষে লড়াইয়ের দাবি করা আরেক সশস্ত্র গোষ্ঠী ‘কনভেনশন ফর দ্য পপুলার রেভল্যুশন’ (সিআরপি) পিম্বো এলাকার কাছে কঙ্গোর সেনাবাহিনীর (এফএআরডিসি) অবস্থানে হামলা চালিয়েছিল। এর জের ধরেই পাল্টা হামলা চালায় কোডেকো যোদ্ধারা।

স্থানীয় সিভিল সোসাইটি নেতা দিয়োদোনে লোসা এএফপিকে জানান, এপ্রিলের শেষদিকে কোডেকোর হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দুই নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে হামলার বিষয়টি। সূত্র: আরব নিউজ, আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..