✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কন্যাসন্তানের মা হলেন ক্যারোলিন লেভিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২২:০২:৩৬ |

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি; মেয়ের নাম রাখা হয়েছে ভিভিয়ানা। বৃহস্পতিবার নিজেই এ সুখবর জানিয়েছেন। নিকোলাস রিসিও-লেভিটের সংসারে ভিভিয়ানা দ্বিতীয় সন্তান।

এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। তার বড় ভাইও নতুন ছোট বোনের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছে।’

সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে লেভিট ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ অংশ নিয়েছিলেন। লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মন্ত্রিসভার সদস্যদের সংবাদ ব্রিফিংয়ে সহায়তা করতে বলা হয়েছে।

newspicলেভিটের অনুপস্থিতিতে গত মঙ্গলবার প্রথমবারের মতো ব্রিফিং রুমে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রুবিওর প্রশংসা করে বলেন, তিনি এই কাজে অত্যন্ত সাবলীল। বিশেষ করে ইরান বিষয়ে তাঁর বক্তব্যের প্রশংসা করেন ওই কর্মকর্তা।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে দক্ষ অন্য কর্মকর্তাদেরও দেখা যেতে পারে। এমনকি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিফিংয়ে হাজির হতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..