হরমুজে তেলের ট্যাংকারে হামলা হয়েছে, আমিরাতের স্বীকারোক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৮:২৫:৩৮ |

হরমুজ প্রণালীতে নিজেদের তেলের ট্যাংকারে হামলা হয়েছে বলে স্বীকার করলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে এই হামলায় কেউ আহত হয়নি। 

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

এক বিবৃতিতে বলা হয়, এই হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্ব নিশ্চিত করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা বা আন্তর্জাতিক সামুদ্রিক পথ বন্ধ না করার কথা উল্লেখ করা হয়েছে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ বা ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জলদস্যুতার কাজ। এটি এই অঞ্চল, জনগণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সরাসরি জন্য হুমকি।

ইরানকে এমন হামলা বন্ধ করতে এবং দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালীর নিঃশর্তভাবে সম্পূর্ণ খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলার দাবি অস্বীকার করেছে। সূত্র: আল–জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..