✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

লেবাননের চিকিৎসা ব্যবস্থা এখন ধ্বংসের মুখে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৩:৩২:১৮ |
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী স্বাস্থ্য পরিষেবা ও অবকাঠামো ধ্বংস করছে। সম্প্রতি ইসরাইলের সামরিক হামলায় পাঁচজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, যা ওই অঞ্চলে নিয়োজিত জরুরি চিকিৎসা দলের ওপর নিয়মিত হামলার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। 

ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, কিছু প্যারামেডিক হিজবুল্লাহ বা আমাল মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং অ্যাম্বুলেন্সগুলো যোদ্ধা ও অস্ত্র বহনে ব্যবহৃত হচ্ছে—এমন অজুহাতে তারা হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় শহর টায়ারে রাতভর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইল নতুন করে ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ মনে করছেন, সামনে সংঘাতের তীব্রতা আরও বাড়বে, কারণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় সেবামূলক অবকাঠামো এখন ধ্বংসের মুখে ।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..