✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

লেবাননে যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরাইলি সেনারা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৯:৩৭:০৬ |
দক্ষিণ লেবাননে যুদ্ধরত ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক লুটতরাজের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও সেনাদের এই অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। 

ইসরাইলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনথ’ ও ‘হারেৎজ’-এর প্রতিবেদনে সেনাদের এই লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিজার্ভ সেনা সদস্যের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনথ জানায়, সীমান্ত এলাকায় মোতায়েন থাকা অনেক রিজার্ভ ইউনিটকে নির্বিচারে লুটতরাজ করতে দেখা গেছে। 

ওই সেনা সদস্যের ভাষ্যমতে, সেনারা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে স্মৃতিচিহ্ন, অলঙ্কার, কম্বল এবং ব্যক্তিগত ছবি—যা সামনে পাচ্ছে তাই সঙ্গে নিয়ে যাচ্ছে। এমনকি জনশূন্য ব্যক্তিগত ঘরবাড়ি এবং দোকানপাট থেকেও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে তারা। একটি ঘটনায় দেখা গেছে, একজন ইসরাইলি কমান্ডার তার অধীনে থাকা সেনাদের লুট করা মালামাল নিয়ে ইসরাইলে ফিরতে বাধা দিচ্ছেন।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে যে এর আগে গাজা যুদ্ধের সময়ও দেশটির সেনাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সম্প্রতি ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির সিনিয়র সামরিক কর্মকর্তাদের এক সভায় সেনাদের এই লুটপাটের ঘটনা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। 

তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, কমান্ডিং অফিসারদের এই নির্দেশ মানার ক্ষেত্রে সেনাদের মধ্যে চরম উদাসীনতা বিরাজ করছে, যা ইসরাইলি বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তিকে সংকটে ফেলেছে।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..