✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পরমাণু আলোচনা স্থগিত রেখে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ২২:২১:০৫ |
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রেখে হরমুজ খুলে দেওয়া এবং একইসাথে দেশটির ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়ে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান।

একজন ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে ইরানের এই নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, পরমাণু আলোচনাকে পরবর্তী বৈঠকের জন্য আলাদা রেখে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই প্রস্তাবের আওতায় পরমাণু ইস্যুকে আলোচনার চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে শান্তি চুক্তির জন্য একটি যথাযথ পরিবেশ তৈরি করা যায়। এছাড়াও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক প্রস্তাবে এই নতুন টাইমলাইনের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

তবে, যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..