✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

হরমুজ ঘিরে ‘নতুন নিয়ম’ আনার ঘোষণা ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৪:২১:২৩ |
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলজুড়ে ‘নতুন নিয়ম’ কার্যকরের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, আইআরজিসির নৌ শাখা উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। 

সংস্থাটি বলেছে, ‘এই জলসীমাকে ইরানের সম্মানিত জনগণের জীবিকার উৎস ও শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা হবে, পাশাপাশি এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির উৎস হয়ে উঠবে।’

তবে এই ‘নতুন নিয়ম’ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েই চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান ওই কৌশলগত জলপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করে।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এর ধারাবাহিকতায় ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনাও অনুষ্ঠিত হয়, যদিও সেখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..