✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আঞ্চলিক অস্থিরতার জন্য ‘আমেরিকার পুতুল ঘাঁটিগুলোই’ দায়ী: মুজতবা খামেনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৯:৩৮:৫৪ |
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে ওই অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন। উল্লেখ্য, ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়িত করার স্মরণে ইরানে প্রতি বছর এই দিনটি পালিত হয়।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এটি প্রমাণিত যে পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বিদেশিদের উপস্থিতি এবং তাদের আস্তানা গেড়ে থাকাই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ।

তিনি মার্কিন মিত্র দেশগুলোকে সতর্ক করে দিয়ে আরও বলেন, আমেরিকার এই পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি বা সামর্থ্য নেই। এমতাবস্থায় আমেরিকার ওপর নির্ভরশীল দেশগুলো বা এ অঞ্চলে যারা আমেরিকানদের প্রতি অনুরাগী, তাদের নিরাপত্তা দিতে আমেরিকা কোনো ভূমিকা রাখবে- এমন আশা করা বৃথা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জন্য ইরান বরাবরই বিদেশি শক্তির হস্তক্ষেপকে দায়ী করে আসছে। খামেনির এই বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..