✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মার্কিন কৌশলকে ‘আর্বজনা’ আখ্যা দিল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৩:৫৬:৪৯ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ সফল হয়েছে। তিনি ইরানকে এই পরিস্থিতিতে ‘হার মেনে নিতে’ আহ্বান জানান।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, গত বছরের মার্চ মাসে ট্রাম্প এই অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এরপর প্রায় তিন সপ্তাহ আগে তাকে আবার চাপ বাড়াতে বলেছেন।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের এই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।
তিনি চাপ প্রয়োগের পরামর্শকে ‘আবর্জনা’ বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্র এখন বিদেশি সরকার ও সংস্থাগুলোকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিচ্ছে। স্কট বেসেন্ট বলেন, ‘আমরা ইরানের তেল ক্রেতাদের কাছে গিয়ে বলেছি, আমরা আপনাদের শিল্পখাত এবং ব্যাংকগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।’

বেসেন্ট আরো বলেন, ‘এই অর্থনৈতিক অভিযান এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে স্থায়ী ক্ষতি করবে।’

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের এই অভিযানকে উপহাস করে বলেছে, এটি কেবল তেলের দামই বাড়িয়ে দেবে। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফও বেসেন্টকে লক্ষ্য করে এক্সে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি এই অর্থনৈতিক চাপ প্রয়োগের পরামর্শকে ‘আবর্জনা’ বলে অভিহিত করেছেন।

ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, তারা এখন পর্যন্ত সংযম দেখিয়েছে শুধুমাত্র কূটনীতিকে একটি সুযোগ দেওয়ার জন্য। এদিকে হরমুজ প্রণালির উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারের বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রেও পেট্রোলের গড় দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..