✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ২২:১২:১৪ |
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলমান ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানিয়েছেন, পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জে হার্স্ট। খবর সিএনএন'র।
বুধবার (২৯ এপ্রিল) তিনি মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে জানান, এই ব্যয়ের বড় অংশই গোলাবারুদ ব্যবহারে খরচ হয়েছে। এছাড়া সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত বা ব্যবহৃত সরঞ্জাম প্রতিস্থাপনেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে।

বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য চেয়ে আসছিলেন আইনপ্রণেতারা। এ প্রসঙ্গে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য এডাম স্মিথ বলেন, আমরা অনেকদিন ধরেই এই তথ্য জানতে চাইছিলাম, কিন্তু কেউই এতদিন নির্দিষ্ট সংখ্যা দেয়নি।
যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়েও আলোচনা চলছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..