✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

জ্বালানি তেল রেশনিংসহ সব ধরনের বিধি-নিষেধ তুলে নিল সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১১:৩৯:৪৮ |
জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব বিতরণ পয়েন্টে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ অব্যাহত থাকবে।

আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ লাইনে সমস্যা তৈরি হওয়ায় সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কয়েকটি সিদ্ধান্ত নেয়।

সেই প্রেক্ষাপটে জ্বালানি তেল বিতরণে সাময়িকভাবে রেশনিংসহ বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।

তবে ইতিমধ্যে আমদানি করা কয়েকটি জ্বালানি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাশাপাশি সামনে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে দেশের সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..