✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

তথ্যমন্ত্রী

অতীতের ক্ষমতাসীনরা গণমাধ্যমকে নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১৯:৩৪:২৮ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ছাড়া আধুনিক জগতে সভ্যতার চর্চা করা যায় না।  গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য দায়িত্ব। দেশে ক্ষমতাসীনরা বারবার গণমাধ্যমকে তার নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। 

বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে শুক্রবার (১৩ মার্চ) দুপুর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

রাষ্ট্র ও সমাজের তৎপরতা মানুষের সামনে আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের কাজ জানিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা আমাদের কাজ।  আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

জহির উদ্দিন বলেন, যে সমাজ ও রাষ্ট্রে জবাবদিহিতা থাকবে না, সেখানে শেখ হাসিনার মত পতিত, ঘৃণিত ও লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। যদি জবাবদিহিতার সংস্কৃতি থাকত, তাহলে আজকে পতিত ও পলাতক সরকার এবং আওয়ামী লীগকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হত না। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকবার কেবিনেট মিটিং হয়েছে। বহুল আলোচিত ও প্রত্যাশিত ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষকদের কার্ড দেওয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার ঘোষণা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। কাল (শনিবার) থেকে ঈমাম-মোয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা কেউ গাড়ি ও প্লট নেবেন না। গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল করতে হলে এটিকে সময়োপযোগী করে ঢেলে সাজাতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান যে বগুড়া প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তার হাতেই বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মিত হবে ও তিনি এটির উদ্বোধন করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা বগুড়া টেলিভিশন কেন্দ্র স্থাপনে সার্বিক চেষ্টা করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..