✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট মিলছে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১০:৪২:১২ |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট। 

গত ৩ মার্চ শুরু হয় এই টিকিট বিক্রি কার্যক্রম। প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

দুপুর ২টা থেকে বিক্রি হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। আজও একই সূচিতে বিক্রি হচ্ছে টিকিট। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্রিম টিকিট এক যাত্রী সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকবে না।

এদিকে যাত্রীদের বিশেষ অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ (স্ট্যান্ডিং টিকিট) যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..