✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পাটখাতের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১২:০৭:১৯ |
সোনালী আঁশ পাট একাধারে কৃষিজাত ও রফতানি পণ্য। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে পাটের বৈচিত্র্যময় ডিজাইনকে অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো কর্মসংস্থান তৈরি করা। দেশব্যাপী ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার ১০ দিনের মধ্যে কৃষকদের ১২ হাজার কোটি টাকার সুদ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষককার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, সেচ সুবিধা ও সহজে ঋণ পাবেন।

এছাড়া তরুণদের স্টার্টআপ ও মেইড ইন বাংলাদেশের মাধ্যমে পাটপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..