✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাগদাদের কাছে কাতাইবে ’ হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৫:৫৩:২৫ |
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখরে ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী কাতাইব হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি-মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

হামলায় যানবাহন, স্থাপনা ও গুদাম পুড়ে যাওয়াসহ উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এদিকে উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলে, প্রতিরোধ নেতৃত্ব সব সময়ই স্পষ্ট করেছে যে, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকা এবং আমাদের নেতা, তরুণ ও সাধারণ মানুষকে হত্যা করা আমাদের আত্মরক্ষার অধিকার দেয় এবং উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার বৈধতা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, পনেরো মাস ধরে চলা আগ্রাসন কোনো সতর্কতামূলক জবাব ছাড়া ইসরায়েলি শত্রু চালিয়ে যেতে পারে না; এই আগ্রাসন থামাতে এবং দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে সরে যেতে তাকে বাধ্য করতেই এই পদক্ষেপ।

এই সহিংসতা এমন এক সংঘাতের বড় ধরনের বিস্তারকে নির্দেশ করে, যা ক্রমেই এক আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে– একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান ও তার মিত্ররা।

হামলার পর দ্রুতই দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও দেশের পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও ইসরায়েলি হামলা হয়েছে।


ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননজুড়ে জোরালোভাবে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বাহিনীটি জানায়, এই অভিযানে যোগ দেওয়ার হিজবুল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করা বা উত্তরের বাসিন্দাদের ক্ষতি করার সুযোগ সংগঠনটিকে দেওয়া হবে না।

তারা আরও বলে, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ লেবানন রাষ্ট্রকে ধ্বংস করছে। উত্তেজনা বৃদ্ধির দায় তাদেরই এবং এই ক্ষতির জবাবে ইসরায়েলি বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..