✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

এবার ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হা/ম/লা

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৫:৩৪:১২ |

ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। 

ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রের তথ্যমতে, ‘স্কাইলাইট’ নামক এই ট্যাঙ্কারটি ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়। হামলার সময় জাহাজটিতে ২০ জন ক্রু সদস্য ছিলেন, যাদের সবাইকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় চারজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এখন পর্যন্ত হামলার ধরণ বা কারা এর পেছনে রয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনার ঠিক আগেই ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দেশটির দুকুম বন্দরে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওই ড্রোন হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। ওমান উপকূলে পর পর দুটি হামলার ঘটনা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..