✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিমানের জেদ্দা ও মদিনার বাতিল হওয়া ফ্লাইট যাবে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৩:৩২:১৬ |
সৌদি আরবের জেদ্দা এবং মদিনা রুটে শনিবার বাতিল হওয়া ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বিমান জানায়, গতকাল ২৮ ফেব্রুয়ারি তারিখে ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি-৩৩৭ বাতিল করা হয়েছিল। ফ্লাইটটি আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।

এ ছাড়া গতকালের ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি-৩৩৫ বাতিল হওয়া ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..