সর্বশেষ :
শ্রীলঙ্কাকে বিদায় করে সেমির পথে ‍নিউজিল্যান্ড এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম যিনি বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি রাউজানে জনসম্মুখে যুবদলকর্মীকে গুলি করে হত্যা যুক্তরাজ্যে ভ্রমণের নতুন নিয়ম কাদের জন্য প্রযোজ্য? গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তানি অধিনায়কের স্ত্রীর ক্ষোভ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন মার্কিন কংগ্রেস সদস্যের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন মার্কিন কংগ্রেস সদস্যের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ২২:১৪:০৬ |
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

গ্রেস মেং বলেন, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে কাজ চালিয়ে যেতে আমি আগ্রহী।’

গ্রেস মেং তার বিবৃতিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু বাংলাদেশি গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে বাংলাদেশের এই নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি তিনি তার নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..