দুই বিমান বন্দরে কাস্টমসের অভিযান : পৌনে এক কোটির পণ্য জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১৬:০৩:৪৩ |
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করেছে পৌনে এক কোটি টাকার বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, স্বর্ণালংকার ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে মোট ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকার অবৈধ সিগারেট, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম, স্বর্ণালংকার এবং আইফোন জব্দ করা হয়। অভিযানে মোট ১ হাজার ৯৯৪ কার্টুন সিগারেট, ২৩৮ পিস গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার এবং ৪টি আইফোন জব্দ করা হয়। আবুধাবি, দুবাই ও থাইল্যান্ড থেকে আগত একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

কাস্টমস গোয়েন্দা বলেছে, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্যকে সহায়তা করার লক্ষ্যে তারা নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...