✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২১, | ১২:৫৯:০৩ |
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি-সমতল-সকলেই আমরা সমান নাগরিক অধিকার ভোগ করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব সময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াইটা ছিল। বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম-খুন-হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরেছি। একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণি-পেশার মানুষের একেক প্রত্যাশা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..