✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, তীব্র শীতে দুর্ভোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৩, | ১৩:২২:১৬ |
নওগাঁয় চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুই দিন দিনের বেলায় সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ আরও বেড়ে যায়।

শীতের তীব্রতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া নিম্নআয়ের জনগোষ্ঠী। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের দৈনন্দিন জীবন হয়ে উঠছে কষ্টকর।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..